Collector
বয়স নিয়ে বৈষম্যের শিকার তাপসী, টানলেন শাহরুখের উদাহরণ | Collector
বয়স নিয়ে বৈষম্যের শিকার তাপসী, টানলেন শাহরুখের উদাহরণ
Jagonews24

বয়স নিয়ে বৈষম্যের শিকার তাপসী, টানলেন শাহরুখের উদাহরণ

বলিউডে বয়সভিত্তিক বৈষম্য নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়সের পর সুযোগ কমে যাওয়ার অভিযোগ বহুদিনের। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সুযোগ হারাতে হয়েছে তাকে। একই সঙ্গে উদাহরণ হিসেবে টেনেছেন বলিউড কিং শাহরুখ খানের নামও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, বলিউডে ক্যারিয়ার শুরু করার সময় তার বয়স ছিল ২০-এর কোঠায়। কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র পেতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। নিজের অবস্থান তৈরি করতে করতেই বয়স ৩০ পেরিয়ে যায়। অভিনেত্রীর ভাষ্য, ‘যত দিনে নিজের জায়গা তৈরি করলাম, তত দিনে ৩০ পেরিয়ে গেছে। তখন শুনতে হয়েছে, রোমান্টিক কমেডি ছবিতে অভিনয়ের জন্য আমার বয়স নাকি বেশি হয়ে গেছে। অনেক সময় মনে হয়, কোনো চরিত্রে কম বয়সি অভিনেত্রীর প্রয়োজন নেই। তারপরও নির্মাতারা অল্পবয়সিদেরই বেশি গুরুত্ব দেন।’ তাপসীর দাবি, এই মানসিকতা শুধু বলিউডে নয়, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনেও রয়েছে। সেখানে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একবার অপেক্ষাকৃত বেশি বয়সি একজন অভিনেতার বিপরীতে অভিনয় করার পর কম বয়সি নায়কদের সঙ্গে কাজের সুযোগ কমে যায়। তাপসী পান্নু তবে বলিউডে বিষয়টি কিছুটা ভিন্ন বলেও মনে করেন তাপসী। এ প্রসঙ্গে তিনি শাহরুখ খানের উদাহরণ টেনে বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে কাজ করলে একজন অভিনেত্রীর ক্যারিয়ারই বদলে যেতে পারে। কেউ কখনো বলবে না যে, শাহরুখের সঙ্গে কাজ করার কারণে তরুণ অভিনেতারা কোনো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চাইবেন না।’ তার মতে, পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে বয়সকে সাধারণত বাধা হিসেবে দেখা হয় না। বরং অনেক বেশি বয়সেও তারা রোমান্টিক ও বাণিজ্যিক ছবির প্রধান চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। অথচ একই সুযোগ সবসময় পান না অভিনেত্রীরা। দীর্ঘদিনের সংগ্রাম ও অভিজ্ঞতার পর এখন এসব বিষয়কে বাস্তবতা হিসেবেই দেখেন তাপসী। তিনি জানান, বয়স নিয়ে অতিরিক্ত চিন্তা না করে এখন এমন চরিত্র বেছে নিতে চান, যেগুলো তার ভালো লাগে এবং অভিনয় করে আনন্দ পান। আরও পড়ুন:সোহিনীর জীবনে নতুন অধ্যায়, অপেক্ষায় ভক্তরা শুটিংয়ে একের পর এক চুমু দেন সহ-অভিনেতা, এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী  তাপসীর এই মন্তব্যের পর আবারও আলোচনায় এসেছে বলিউডে বয়সভিত্তিক বৈষম্যের বিষয়টি। বিশেষ করে নায়ক-নায়িকার ক্ষেত্রে সুযোগের পার্থক্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এমএমএফ

Go to News Site