Jagonews24
ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা সত্ত্বেও একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না বলেও মনে করেন তিনি। রোববার (৭ জুন) ফিন্যান্সিয়াল টাইমসকে ট্রাম্প বলেন, সব সিদ্ধান্ত আমিই নেই, সিদ্ধান্ত তিনি (নেতানিয়াহু) নেন না। তিনি আরও বলেন, কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া বেঞ্জামিন নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না। আরও পড়ুনইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের নেতানিয়াহুকে বলবো ইরানে যেন পাল্টা হামলা না হয়: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা সত্ত্বেও একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তার ইচ্ছায় কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এর আগে, ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সূত্র: আল-জাজিরা কেএসআর/
Go to News Site