Collector
ছিটকে পড়া শিশুকে বাঁচাতে যান মোটরসাইকেল চালক, দুজনকেই চাপা দিলো ট্রাক | Collector
ছিটকে পড়া শিশুকে বাঁচাতে যান মোটরসাইকেল চালক, দুজনকেই চাপা দিলো ট্রাক
Jagonews24

ছিটকে পড়া শিশুকে বাঁচাতে যান মোটরসাইকেল চালক, দুজনকেই চাপা দিলো ট্রাক

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক ও এক শিশু নিহত হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গিয়ে নিহত হন ওই মোটরসাইকেল চালক। রোববার (৭ জুন) রাত সাড়ে আটটার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আলিফ (৮), সে পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তবে নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আরও পড়ুনমতিঝিলে গুলি করে ডলার ছিনতাই, আগে থেকেই রেকি করছিল দুর্বৃত্তরা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আলামত পায়নি পুলিশ  পুলিশ জানায়, আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশায় আরও যাত্রী ছিল। পথে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি একদিকে সামান্য ঝুঁকে যায়। এ সময় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে সড়কে পড়ে। ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দেন। একই সময় দ্রুতগামী এক মোটরসাইকেলের চালক শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দুজনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অটোরিকশা চালক ও ট্রাক চালক পালিয়ে যান। এছাড়া আহত অবস্থায় শিশু আলিফের মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শেখ মহসীন/কেএসআর

Go to News Site