Collector
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলে তোপের মুখে নেতানিয়াহু | Collector
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলে তোপের মুখে নেতানিয়াহু
Somoy TV

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলে তোপের মুখে নেতানিয়াহু

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলার জবাবে ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। এ ঘটনায় ইসরাইলের বিরোধী রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। একইসঙ্গে তেহরানের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।ইসরাইলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইরানের হামলাকে ‘সত্যের মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। এক্সে দেয়া এক বিবৃতিতে বেনেট বলেন, ইসরাইলকে দেখাতে হবে যে এটি একটি ‘সার্বভৌম রাষ্ট্র, যা নিজেকে রক্ষা করতে সক্ষম’। তিনি বলেন, ‘ইসরাইলকে শক্তিশালী ও কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে।’ ইসরাইলি বিরোধী নেতার এ বক্তব্য এমন সময় এলো, যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলকে ইরানি হামলার জবাব না দিতে অনুরোধ করেছেন। আরও পড়ুন: ইরানে হামলা না চালাতে ট্রাম্পের অনুরোধ মেনে নিলেন নেতানিয়াহু এছাড়া ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এক্সে এক পোস্টে বলেন, ‘আজ রাতে তেহরানকে অব্যশই জ্বলতে হবে।’ ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রথম সতর্কবার্তা জারির কিছুক্ষণ পরই তিনি এই মন্তব্য করেন। এদিকে, বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেন, ইসরাইলের শত্রুরা বুঝে গেছে যে ‘নেতানিয়াহু একজন দুর্বল ও ব্যর্থ নেতা।’ তিনি বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের “ইসরাইলকে আরেকটি যুদ্ধে জড়ানোর নৈতিক বা রাজনৈতিক কর্তৃত্ব নেই।’ তিনি আসন্ন নির্বাচনে ভোটারদের এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানান। এর আগে, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও জানানো হয়। আরও পড়ুন: ইসরাইলি বিমান ঘাঁটিতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা আইআরজিসির! ইসরাইলি সেনাবাহিনী জানায়, রোববার (৭ জুন) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভাব্য গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয় বলেও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম জানায়, নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য অনুরোধ করার কথা জানিয়েছেন ট্রাম্প। তথ্যসূত্র: সিএনএন

Go to News Site