Collector
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে কিনশাসা, ঢাকার বায়ুমান কেমন? | Collector
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে কিনশাসা, ঢাকার বায়ুমান কেমন?
Somoy TV

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে কিনশাসা, ঢাকার বায়ুমান কেমন?

বিশ্বের অনেক শহরের মতো বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে রাজধানী ঢাকাও। বছরের পর বছর ধরে দূষিত বাতাস নগরবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে।সোমবার (৭ জুন) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান সূচকে শহরটির বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ৮২। এ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির স্কোর ১৬৪। এ ছাড়া, ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৪৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১২২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১১৩।আরও পড়ুন: শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Go to News Site