Collector
সরবরাহ কমায় পটুয়াখালীর বাজারে বেড়েছে মাছের দাম | Collector
সরবরাহ কমায় পটুয়াখালীর বাজারে বেড়েছে মাছের দাম
Somoy TV

সরবরাহ কমায় পটুয়াখালীর বাজারে বেড়েছে মাছের দাম

পটুয়াখালীর মাছের বাজারে মিলছে না ইলিশের দেখা। একই সঙ্গে কমে গেছে অন্যান্য মাছ ও সামুদ্রিক মাছের সরবরাহও। ফলে বাজারে প্রায় সব ধরনের মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।ব্যবসায়ীরা জানান, সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকায় বাজারে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের সরবরাহ নেই বললেই চলে। বর্তমানে বাজার মূলত পুকুর, ঘের ও স্থানীয় নদ-নদী থেকে আসা মাছের ওপর নির্ভরশীল। তবে এসব উৎস থেকে পাওয়া মাছ দিয়ে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। ফলে সরবরাহ সংকট তৈরি হয়ে দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, তেলাপিয়া মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা, রুই-কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আরও পড়ুন: পিরোজপুরে মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকাতি, ব্যবসায়ীকে অপহরণের পর কুপিয়ে জখম ক্রেতাদের অভিযোগ, মাছের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অনেকের পক্ষে নিয়মিত মাছ কেনা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর এর প্রভাব বেশি পড়ছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় তাদেরও ব্যবসা পরিচালনায় বেগ পেতে হচ্ছে। বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত মাছ না পাওয়ায় স্বাভাবিক বেচাকেনা হচ্ছে না। তবে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা আশা করছেন, আগামী ১১ জুন মধ্যরাতে সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হলে ট্রলারগুলো আবার সাগরে যেতে পারবে। এরপর ধীরে ধীরে বাজারে মাছের সরবরাহ বাড়বে এবং দামও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

Go to News Site