Collector
দেড় মিনিটের ভিডিও বানিয়ে ৫০ হাজার টাকা জেতার সুযোগ | Collector
দেড় মিনিটের ভিডিও বানিয়ে ৫০ হাজার টাকা জেতার সুযোগ
Somoy TV

দেড় মিনিটের ভিডিও বানিয়ে ৫০ হাজার টাকা জেতার সুযোগ

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ নিয়ে রিলস মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বাড়ানো এবং সর্বস্তরের মানুষের মধ্যে এর সুবিধা তুলে ধরতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে জানানো হয়েছে, দেশের সব বয়সী সৃজনশীল তরুণ-তরুণী ও সাধারণ মানুষ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ‘বাংলা কিউআর’ ব্যবহারের সুবিধা এবং দৈনন্দিন লেনদেনে এর কার্যকারিতা তুলে ধরে ১৫ সেকেন্ড থেকে ১ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও বা রিলস তৈরি করতে হবে। আরও পড়ুন: যেভাবে নেবেন বাংলা কিউআর কোড, সুবিধা কি? প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে দেয়া হবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা। এছাড়া সেরা ১০টি রিলস নির্মাতাকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হবে। আগ্রহীদের আগামী ১৮ জুন ২০২৬-এর মধ্যে নিজেদের তৈরি ভিডিও নির্দিষ্ট ই-মেইল ঠিকানা reelscompetitionbanglaqr@gmail.com-এ গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে পাঠাতে হবে। বিস্তারিত দেখুন এখানে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ প্রতিযোগিতার মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটবে এবং ‘বাংলা কিউআর’-এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে, যা দেশের ক্যাশলেস অর্থনীতি গঠনের উদ্যোগকে এগিয়ে নেবে।

Go to News Site