Collector
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার | Collector
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার
Somoy TV

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

টানা সাড়ে তিন ঘণ্টার অভিযানের পর বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।রোববার (৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিভাগীয় সদর দফতরের ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে এনিমেল লাভার্সের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, রোববার বিকেলে খবর পেয়ে বরিশাল ডিআইজি কার্যালয়ের ডিআইজির রুমে তিনটি সাপ প্রবেশ করেছে বলে জানা যায়। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালানো হয়। আরও পড়ুন: সেন্টমার্টিনে মিয়ানমারের অজগর, দ্বীপজুড়ে চাঞ্চল্য তিনি আরও বলেন, সাপ উদ্ধারের জন্য প্রথমে ডিআইজির কক্ষের ছাদের পার্টিশন ভাঙতে হয়। সেখানে সাপ না পেয়ে পরে ওপর দিক থেকে দেয়াল ভাঙা হয়। এরপর দেয়ালের ফাঁকে থাকা একজোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। তবে সাপ দুটি আসলে মারাত্মক বিষধর নয়। উদ্ধার শেষে সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে। সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা সাপ দুটি উদ্ধার করেছে। বর্তমানে সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে এবং সোমবার সেগুলো অবমুক্ত করা হবে।

Go to News Site