Somoy TV
মরক্কো ও নরওয়ের মধ্যকার প্রীতি ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে। নিউইয়র্কের স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে এগিয়ে যায় মরক্কো, কিন্তু দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে নরওয়ে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ১০ মিনিটের মধ্যেই রিয়াল মাদ্রিদের তারকা ব্রাহিম দিয়াজের ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। শুরুতে এগিয়ে থেকে ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে আফ্রিকান দলটি।তবে দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় নরওয়ে। ৭৫তম মিনিটে মার্টিন ওডেগার্ড সমতা ফেরান। ফুলহ্যামের উইঙ্গার অস্কার ববের দারুণ পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন আর্সেনালের অধিনায়ক। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি।ম্যাচে ইনজুরির শঙ্কা নিয়ে চিন্তায় আছে মরক্কো। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার নুসাইর মাজরাউই এবং বেটিসের উইঙ্গার আবদে ইজ্জালজুলি দু'জনেই চোট পেয়ে মাঠ ছাড়েন, যা বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তা তৈরি করেছে।আরও পড়ুন: বিশ্বকাপের ঠিক আগে ছিটকে গেলেন ব্রাজিলের ডিফেন্ডার ৯৩তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে জয় এনে দেন মারিও পাসালিচ (বামে)। ছবি: রয়টার্সঅন্যদিকে, ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ার আরেক প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে মারিও পাসালিচের গোলে ২-১ ব্যবধানে জেতে তারা। ম্যাচে মদ্রিচ আবারও গোল করেন, যা তার জাতীয় দলে ১৯৮ ম্যাচে ২৯তম গোল।ক্রোয়েশিয়া কোচিং স্টাফ এই জয়কে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর বড় অর্জন হিসেবে দেখছেন। মরক্কো ও ক্রোয়েশিয়া দুই দলই এখন বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি নিয়ে ব্যস্ত।
Go to News Site