Collector
দুটি ইসরাইলি বিমানঘাঁটিতে হামলা চালাল ইরান, পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে পাল্টা হামলা ইসরাইলের | Collector
দুটি ইসরাইলি বিমানঘাঁটিতে হামলা চালাল ইরান,   পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে পাল্টা হামলা ইসরাইলের
Somoy TV

দুটি ইসরাইলি বিমানঘাঁটিতে হামলা চালাল ইরান, পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে পাল্টা হামলা ইসরাইলের

ইসরাইল মধ্য ও পশ্চিম ইরান লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে। তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে তারা এই হামলা চালায় বলে জানানো হয়।এতে পুনরায় তীব্র লড়াইয়ের সম্ভাবনা বেড়েছে এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। তেহরানের সংবাদ সংস্থা ইরনা জানায়, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসফাহান, কারাজ ও তাবরিজ শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরও পড়ুন:ইরান যুদ্ধে জড়িত মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই: ট্রাম্পপরে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের মাহশাহরে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানায়, তারা নেভাতিম ও তেল নফে অবস্থিত ইসরাইলি বিমান ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে। এদিকে, ইসরাইলি হামলার পর ইরান দেশটির প্রধান বিমানঘাঁটি, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য থেকে দেখা গেছে, তেহরান ও তেল আবিবের পাল্টাপাল্টি হামলার ফলে ইসরাইল থেকে ইরান পর্যন্ত বেসামরিক আকাশপথ খালি হয়ে যায়।সংবাদ সংস্থা রয়টার্সের মতে, তেহরান এও সতর্ক করেছে যে, যেহেতু ইসরাইল তার ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে, তাই উপসাগরীয় অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি তেহরানের পক্ষ থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে।এপ্রিলের শুরুতে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলকে লক্ষ্য করে ইরানের প্রথম হামলার প্রতিশোধ হিসেবে হামলা চালায় তেল আবিব। কয়েকদিন আগে ওয়াশিংটনের সরে দাঁড়ানোর অনুরোধ উপেক্ষা করে রোববার ইসরাইল বিনা সতর্কতায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে হামলা চালায়। এর একদিন পর তেহরান প্রতিশোধের হুঁশিয়ারি দেয়। এর একদিন পরেই এই হামলাটি চালানো হলো।তবে কীসে হামলা হয়েছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য ইরানি কর্মকর্তারা দেননি। ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ড জানিয়েছে যে, ইসরাইল সোমবার সকালে তাদের হামলায় আকাশ থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। আরও পড়ুন:ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান এদিকে, ইরানে ভোরবেলা হামলা শুরু হওয়ার সাথে সাথে ইসরাইলি সামরিক বাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে। বলা হয়, ‘কিছুক্ষণ আগে ইসরাইলি বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানে অবস্থিত ইরানি শাসকগোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’ তবে এতে বিস্তারিত কিছু বলা হয়নি। সূত্র: এনডিটিভি

Go to News Site