Somoy TV
ধীরগতির উইকেটের কারণে কয়েকদিন আগেও পুরো বিশ্বব্যাপী আলোচনায় ছিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম৷ যেকোনো বিদেশি প্রতিপক্ষ এলেই তাদের অভিযোগ দেখা যেত উইকেট নিয়ে। তবে অতীতের ধারা থেকে সরে এসে হোম অব ক্রিকেট মিরপুরে দেখা যাচ্ছে ভিন্ন ধারার উইকেট। গত কয়েক বছর ধরে ঘরের মাঠে স্পিন-ফাঁদ পেতে প্রতিপক্ষকে ঘায়েল করার পুরনো কৌশল অবলম্বনের পথে আর নেই বাংলাদেশ।আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে আলোচনায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ২২ গজের স্পোর্টিং উইকেট। অস্ট্রেলিয়ার সঙ্গে ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলার আগ মুহূর্তে এ যেন বদলে যাওয়া বাংলাদেশ। পিচ পর্যবেক্ষণে যেটা ধারণা করা যায়, পেস আক্রমণের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ। খুব স্পিন সহায়ক নয়, এমন কন্ডিশনে অবধারিতভাবে তিন পেসার একাদশে থাকাটা সাধারণ বাস্তবতা। চার পেসার খেলানোর সম্ভাবনা কতটা থাকছে?ম্যাচের আগের দিন সোমবার (৮ জুন) সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কয়জন পেসার খেলাবে লাল-সবুজের দল, এমন প্রশ্নের সরাসরি উত্তর তিনি এড়িয়ে গেলেন।মিরাজ বলেন, ‘সবার মানসিকতা এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট। মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। শেষ দুই তিনটা সিরিজ আমরা দেখেছি। আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করবো ভালো উইকেটে খেলার জন্য। কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিনশেষে আমাদের আত্মবিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে আত্মবিশ্বাস অর্জন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক উপকার হবে।’আরও পড়ুন: ভালো ক্রিকেট খেলতে হবে, জিততে হবে: মিরাজমিরপুরের মাঠে বাংলাদেশের চার পেসার খেলানোর নজির রয়েছে। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে জেতা সিরিজে চার পেসার খেলিয়ে দিয়েছিল মাশরাফীর দল। এবারও সেই কৌশলে টিম হাঁটবে, নাকি তিন পেসার ও স্পেশালিষ্ট এক স্পিনারের কম্বিনেশনেই একাদশ গঠন হবে- তা নিয়ে মিরাজ সরাসরি কথাই বলেননি। টিম পরিকল্পনা ফাঁস না করাই হয়তো ছিল তার উদ্দেশ্য।তার ভাষ্য, ‘অবশ্যই, আমরা যেহেতু এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং আমরা জানি এই উইকেটটা সম্পর্কে এবং আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, বোলাররা যেভাবে বোলিং করছে লাস্ট দুই তিনটা সিরিজ এবং ব্যাটসম্যানরাও রান করছে, আমার কাছে মনে হয় যে দুইটার কম্বিনেশন যদি ভালো থাকে অবশ্যই আমরা রেজাল্ট আনতে পারবো।’
Go to News Site