Collector
নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে নতুন করে পরামর্শ জারি ভারতের | Collector
নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে নতুন করে পরামর্শ জারি ভারতের
Somoy TV

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে নতুন করে পরামর্শ জারি ভারতের

সাম্প্রতিক উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি নতুন পরামর্শ জারি করেছে। ভারতীয় নাগরিকদের সে দেশে ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে এবং বর্তমানে ইরানে অবস্থানরতদের উপলব্ধ পরিবহন ব্যবস্থা ব্যবহার করে যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।রোববার রাত থেকে পাল্টাপাল্টি ইরান-ইসরাইলি হামলা চালানোয় নিরাপত্তা উদ্বেগ বাড়ার পরিপ্রেক্ষিতে, দূতাবাস তাদের পূর্বের সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে এবং ভারতীয় নাগরিকদের নিজেদের সুরক্ষাকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেয়। আরও পড়ুন:মুম্বাই কনসার্টে হঠাৎ অসুস্থ হয়ে একজনের মৃত্যু, বান্ধবী হাসপাতালে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস তার সর্বশেষ বিবৃতিতে বলেছে, ‘এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, দূতাবাস সকল ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার জন্য তার পূর্বের পরামর্শ পুনর্ব্যক্ত করছে। বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও উপলব্ধ যানবাহনের মাধ্যমে দেশ ত্যাগ করার পরামর্শ দেয়া হচ্ছে।’ pic.twitter.com/jWFDrdsAlz— India in Iran (@India_in_Iran) June 8, 2026 এই সতর্কতাটি বর্তমানে ইরানে অবস্থানরত ছাত্র, ব্যবসায়ী, তীর্থযাত্রী এবং পর্যটকসহ সকল ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য। চলমান ইরান-মার্কিন সংঘাত চলাকালে এটি অষ্টম ভারতীয় সতর্কতা। আরও পড়ুন:শপথের ৩ দিনের মধ্যেই ভারতীয় মন্ত্রীর পদত্যাগ এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি পরামর্শ জারি করে তাদের নাগরিকদের যুদ্ধবিধ্বস্ত দেশটি অবিলম্বে ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল। এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠলে যুদ্ধবিরতির এই সুযোগটি কাজে লাগিয়ে দেশ ত্যাগ করা।

Go to News Site