Collector
ফুটবল উন্মাদনার আড়ালে অনলাইন জুয়া, রুখে দিতে প্রস্তুত মালয়েশিয়া | Collector
ফুটবল উন্মাদনার আড়ালে অনলাইন জুয়া, রুখে দিতে প্রস্তুত মালয়েশিয়া
Somoy TV

ফুটবল উন্মাদনার আড়ালে অনলাইন জুয়া, রুখে দিতে প্রস্তুত মালয়েশিয়া

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে অনলাইন জুয়ার তৎপরতা রুখতে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই বিশ্ব আসরকে কেন্দ্র করে অবৈধ বেটিং সাইটগুলোর অপতৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যেকোনো বড় আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্ট এলেই জুয়াড়িরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক প্রচারণা চালায়। এই ঝুঁকি মোকাবিলায় এবার ডিজিটাল মাধ্যমগুলোতে সার্বক্ষণিক ও নিবিড় নজরদারি চালানোর ঘোষণা দিয়েছে এমসিএমসি। সোমবার (৮ জুন) সংস্থাটি জানিয়েছে, অনলাইনে অবৈধ জুয়া এবং বেটিং কার্যক্রম প্রতিরোধে রয়্যাল মালয়েশিয়া পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে তারা। মূলত পুলিশ এই সংক্রান্ত আইন প্রয়োগে মূল ভূমিকা পালন করলেও, এমসিএমসি প্রযুক্তিগত ও নিয়ন্ত্রণমূলক সব ধরনের সহায়তা প্রদান করবে। এই সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) সহায়তায় চিহ্নিত সব অবৈধ জুয়ার ওয়েবসাইট ব্লক বা অ্যাক্সেস সীমিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আরও পড়ুন: জুয়ার বিজ্ঞাপন নিয়ে ফ্রান্স দলে বিতর্ক, ক্ষুব্ধ এমবাপ্পে একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রাখছে এমসিএমসি, যাতে মালয়েশিয়ার আইন পরিপন্থি বা জুয়া সংশ্লিষ্ট যেকোনো কন্টেন্ট দ্রুততম সময়ে অপসারণ করা যায়। জনগণের কাছ থেকে পাওয়া অভিযোগ, নিজস্ব মনিটরিং এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। উল্লেখ্য, এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Go to News Site