Collector
কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনা, প্রবাসী বাংলাদেশি নিহত | Collector
কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনা, প্রবাসী বাংলাদেশি নিহত
Somoy TV

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনা, প্রবাসী বাংলাদেশি নিহত

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে শাহজালাল মিয়া (৩৬) নামে একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহজালাল মিয়া কুমিল্লা জেলার বাসিন্দা। তার পিতার নাম মঙ্গল মিয়া। প্রায় চার বছর আগে তিনি কুয়েতে পাড়ি জমান। জানা গেছে, শাহজালাল মিয়া কুয়েতের ন্যাশনাল ক্লিনিং কোম্পানির অধীনে বলদিয়া (পৌরসভার) মহারগা ডাম্পিং এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মরত অবস্থায় ডাস্টবিন ডাম্পিং কাজে ব্যবহৃত বিশেষ ধরনের একটি ভারী যানের (স্থানীয়ভাবে ‘কাব্বাসা’ নামে পরিচিত) চাপায় তিনি নিহত হন। আরও পড়ুন: গুরুতর আহত মালয়েশিয়া প্রবাসীর পাশে দূতাবাস, সহায়তার হাত বাড়াল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে তার মরদেহ কুয়েতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে। শাহজালাল মিয়ার অকাল মৃত্যুতে কুয়েতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Go to News Site