Collector
উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা | Collector
উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা
Somoy TV

উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টকে রাজকীয় অভ্যর্থনা

উত্তর কোরিয়া সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (৮ জুন) পিয়ংইয়ংয়ে পৌঁছালে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।বেইজিং জানিয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত বন্ধুত্ব জোরদার করতেই শি’র এই রাষ্ট্রীয় সফর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ঐতিহাসিক কিম ইল সুং স্কয়ারে উৎসবমুখর পরিবেশে জমকালো ও বর্ণাঢ্য গণ-অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সোমবার সকালে শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ান পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও স্টেট অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট কিম জং উন এবং ফার্স্ট লেডি রি সল জু। আরও পড়ুন: কিমকে টার্গেট করলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া! সফর শুরুর আগেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ‘রোদং সিনমুন’-এ শি জিনপিংয়ের একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে তিনি উল্লেখ করেন, কিম জং উনের সাথে এই বৈঠক দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করবেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও উত্তর কোরিয়ার এই শীর্ষ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরের মধ্য দিয়ে বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে।

Go to News Site