Collector
মৌলভীবাজারে আইনজীবী সমিতির কার্যালয়ে ঢুকে যুবককে কুপিয়ে জখম | Collector
মৌলভীবাজারে আইনজীবী সমিতির কার্যালয়ে ঢুকে যুবককে কুপিয়ে জখম
Somoy TV

মৌলভীবাজারে আইনজীবী সমিতির কার্যালয়ে ঢুকে যুবককে কুপিয়ে জখম

পূর্ব শত্রুতার জের ধরে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ঢুকে সুজন খান নামে এক যুবককে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। সোমবার (০৮ জুন) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আহত সুজন খানের সঙ্গে একই গোষ্ঠীর জমসেদ খানের খামারে মাছ শিকার নিয়ে পূর্ব থেকেই দ্বন্দ্ব চলছিল। সোমবার (০৮ জুন) ঘটনার দিন সুজন খান কোর্টে একটি মামলার হাজিরা দিতে যান। কোর্টে হাজিরা শেষে আইনজীবীর সঙ্গে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। এ সময় প্রতিপক্ষ জমসেদ খান উপস্থিত হয়ে সুজন খানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন।আরও পড়ুন: গরমের কারণে দরজা খোলা থাকায় ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখমএক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে জমসেদ খান ও তার লোকজন সুজন খানকে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সুজন খানকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভেকেট জয়নুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।তিনি জেলা আইজীবী সমিতির কর্যালয়ে ঢুকে এ রকম ঘটনার তীব্র নিন্দা জানান।

Go to News Site