Collector
শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনিতে ভ্যানচালক আহত | Collector
শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনিতে ভ্যানচালক আহত
$rss = DB::getRow("SELECT * FROM rss where id='" . ($news['rssid'] ?? '') . "'"); $rssicon = DB::getRow("SELECT * FROM media where islem='rss' and contentid='" . ($news['rssid'] ?? '') . "'"); ?>

শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গণপিটুনিতে ভ্যানচালক আহত

রাজশাহীর পবায় এক শিশুকে (৯) যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ভ্যানচালককে আটক করে গণপিটুনি দিয়ে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। সোমবার (৮ জুন) দুপুর ১টায় পবার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ওই শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য ভ্যানে ওঠে। দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলী পথিমধ্যে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ ওঠে। শিশুটি বাধা দিলেও কয়েকবার একই ধরনের আচরণ করে। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। এরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি আহত হন।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।আরও পড়ুন: নড়াইলে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুদের যৌন হয়রানি, ইমাম গ্রেফতারএ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

Go to News Site