Collector
ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি | Collector
ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
Somoy TV

ইসরাইলে হামলা বন্ধ করল ইরান, লেবাননে আক্রমণ চললে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

ইরান ইসরাইলের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে, তবে লেবাননে ইসরাইলি সামরিক বাহিনী ‘আগ্রাসন’ অব্যাহত রাখলে কঠোর জবাব দেয়ার হুমকিও দিয়েছে তেহরান।ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেয়া হলো।’বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে, এ বিষয়ে জোর দেয়া হচ্ছে যে, দক্ষিণ লেবাননসহ অন্যান্য স্থানেও যদি এই আগ্রাসন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি কঠোর ও দমনমূলক ব্যবস্থা নেয়া হবে।’ আরও পড়ুন:ইরানের সঙ্গে সংঘাত ‘কয়েক দিন’ ধরে চলবে, আশঙ্কা ইসরাইলের এর আগে রোববার থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান-ইসরাইল। ইসরাইলের দুটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। অন্যদিকে, তেহরানের পেট্রোকেমিক্যাল প্লান্টে হামলা চালায় ইসরাইল। যদিও ইরানে হামলা না চালাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তা উপেক্ষা করেই হামলা চালায় ইসরাইল। এদিকে, গত কয়েকদিন থেকেই লেবাননে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। হামলায় এরইমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আরও পড়ুন:ইরানের ওপর ইসরাইলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সম্পূর্ণ সমন্বিত’, দাবি তেহরানেরএর আগে লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার বিরুদ্ধে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, বৈরুতে হামলা অব্যাহত থাকলে সরাসরি সংঘাতের দিকে যাবে তারা।

Go to News Site