Somoy TV
রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনায় নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা করেছেন তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।সোমবার (৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।সাজাপ্রাপ্তরা হলেন- আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহম্মেদ (২৯)।ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিরঝিল থানার হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন গেট থেকে দু’টি গাড়ি মেইন রাস্তায় বের হয়। এ সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের সিগন্যাল চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দু’টিকে পেছনে যেতে বলেন। আরও পড়ুন: যে তিন ঘটনায় পুরস্কার পেলেন পুলিশের ১৫ সদস্যকিন্তু গাড়ি থেকে নেমে আসা ৪/৫ জন লোক জানায়, গাড়িতে ভিআইপি আছে পেছানো যাবে না। ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া আইনগত ব্যবস্থা নিতে গাড়ির নেম প্লেটের ভিডিও করতে গেলে আফিয়া কনক তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে মেরে ভেঙে ফেলেন এবং পুলিশ সদস্যকে মারধর করা হয়।পরে ঘটনার সাথে জড়িত রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে আফিয়া কনকসহ তিন আসামিকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে সড়ক পরিবহন আইনের ধারা মোতাবেক আফিয়া কনককে ১০ হাজার টাকা ও রাজুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Go to News Site