Collector
মুখোমুখি সংঘর্ষে দুই বাস চূর্ণবিচূর্ণ, শিশুসহ নিহত ২, আহত ৩৩ | Collector
মুখোমুখি সংঘর্ষে দুই বাস চূর্ণবিচূর্ণ, শিশুসহ নিহত ২, আহত ৩৩
Somoy TV

মুখোমুখি সংঘর্ষে দুই বাস চূর্ণবিচূর্ণ, শিশুসহ নিহত ২, আহত ৩৩

কক্সবাজারের চকরিয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৩ জন।সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে।এ দিকে এ দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা এভারগ্রীন পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারমুখী স্থানীয় একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৪দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন এবং উভয় বাসের অন্তত ৩৩ যাত্রী আহত হন। বাস দুটি মহাসড়কের ওপর অচল অবস্থায় পড়ে থাকে। এ কারণে মহাসড়কে উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ ঘটনার প্রায় ২ ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বাস দুটি উদ্ধার করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।এ তথ্য নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।তিনি বলেন, ‘দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।’

Go to News Site