Collector
ডলার পাচার নিয়ে রুমিন ফারহানার প্রশ্নে যা বললেন বাণিজ্যমন্ত্রী | Collector
ডলার পাচার নিয়ে রুমিন ফারহানার প্রশ্নে যা বললেন বাণিজ্যমন্ত্রী
Somoy TV

ডলার পাচার নিয়ে রুমিন ফারহানার প্রশ্নে যা বললেন বাণিজ্যমন্ত্রী

আমদানি-রফতানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে বলে সংসদে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে এই কথা জানান তিনি। রুমিন ফারহানা বলেন, দীর্ঘ এক ঘণ্টা হাত উঁচিয়ে ছিলাম, এর পরে সংসদে কথা বলার সুযোগ পেয়েছি— এই জন্য আপনাকে (ডেপুটি স্পিকার) ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন টাকা পাচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এটা জানতে চাই। পরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমদানি-রফতানির আড়ালে অনেক কিছু আছে। নানা পণ্য বিদেশে রফতানি হচ্ছে। অর্থ পাচার হচ্ছে এটা নিয়ে স্টাডির বিষয় আছে। এটা শুনতে যত সহজ প্রমাণ তত কঠিন। ১৩০ বিলিয়ন ডলার বাণিজ্য হচ্ছে। কিন্তু নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রফতানি করে কত পাঁচার হচ্ছে। তবে এটা নিয়ে আমরা কাজ করছি রফতানির আড়ালে পাচারের প্রমাণ পেলে ব্যবস্থা নেবো। আরও পড়ুন: বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না: রুমিন ফারহানা

Go to News Site