Collector
দুবাইয়ে মিনিবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭ | Collector
দুবাইয়ে মিনিবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭
Somoy TV

দুবাইয়ে মিনিবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এমিরেটস রোডে ট্রাকের সঙ্গে মিনিবাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে খালিজ টাইমস।আজ সোমবার (৮ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি রাস্তার মাঝখানে হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে ট্রাকটিকে সহোরে ধাক্কা দেয় মিনিবাসটি। ট্রাফিক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান জানিয়েছেন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ট্রাফিক টহল ও উদ্ধারকারী দল পাঠানো হয়। তার ভাষ্য, ‘এই দুর্ঘটনায় সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর এবং চারজনের মাঝারি। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে নেয়া হয়।’ আরও পড়ুন: কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনা, প্রবাসী বাংলাদেশি নিহত দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ট্রাফিক টহল দল এলাকাটি দ্রুত সুরক্ষিত করে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে এবং উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে সহায়তা করে। অন্যদিকে ট্রাফিক দুর্ঘটনা তদন্ত বিভাগের বিশেষজ্ঞ দল দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য বিস্তারিত তদন্ত শুরু করেছে। ব্রিগেডিয়ার বিন সুওয়াইদান বলেছেন, গাড়ি বিকল হওয়া, জ্বালানি শেষ হয়ে যাওয়া বা টায়ার ফেটে যাওয়ার কারণে মহাসড়কের মাঝখানে থেমে যাওয়া সকল সড়ক ব্যবহারকারীর জন্য চরম বিপদ ডেকে আনে। তিনি গাড়িচালকদের যাত্রা শুরুর আগে তাদের যানবাহন চলাচলের উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।

Go to News Site