Collector
ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ, সংসদে ক্ষোভ ঝাড়লেন আখতার হোসেন | Collector
ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ, সংসদে ক্ষোভ ঝাড়লেন আখতার হোসেন
Somoy TV

ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ, সংসদে ক্ষোভ ঝাড়লেন আখতার হোসেন

সংসদ অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ ও চাল-গম বিতরণে চরম বৈষম্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। সরকারদলীয় সংসদ সদস্যরা (এমপি) আগে বরাদ্দ পেলেও বিরোধী দলের এমপিরা এখনো তা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ত্রাণ বরাদ্দ বিতরণে এই বৈষম্যের বিষয়টি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।সংসদে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, 'দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ ও চাল-গম সরকার দলীয় এমপিরা আগে পেয়েছেন। অথচ বিরোধী দলের এমপিরা এখনো পাননি। জুলাইয়ের (জুলাই বিপ্লব) পর এমন বৈষম্য কোনোভাবেই কাম্য নয়।'আখতার হোসেনের এই অভিযোগের পর অধিবেশনে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন। স্পিকার বলেন, 'বরাদ্দ বিতরণের এই অভিযোগ যদি সত্যি হয়, সেটা আনফেয়ার (অন্যায়) মন্ত্রী।'আরও পড়ুন: বিচারহীনতার পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম: আখতার হোসেনস্পিকারের এই মন্তব্যের জবাব দেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বৈষম্যের অভিযোগের প্রেক্ষিতে বিরোধী দলের সংসদ সদস্যদের আশ্বস্ত করে বলেন, 'বিরোধী দলের সংসদ সদস্যরাও কাল-পরশুর মধ্যে ত্রাণ ও অর্থ বরাদ্দ পেয়ে যাবেন।'

Go to News Site