Somoy TV
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরাইলি সেনাবাহিনী আশঙ্কা করছে যে, ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত আরও ‘কয়েক দিন’ অব্যাহত থাকবে।সোমবার (৮ জুন) ইসরাইলি গণমাধ্যম এ খবর জানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ মূল্যায়ন হলো যে, ইরানের সঙ্গে এই সংঘাত আরও বেশ কয়েকদিন চলবে। আর্মি রেডিও জানিয়েছে। আরও পড়ুন:ইরানের ওপর ইসরাইলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সম্পূর্ণ সমন্বিত’, দাবি তেহরানের সংবাদমাধ্যমটি আরও জানায়, সেনাবাহিনী রিজার্ভ বাহিনীকে ব্যাপকভাবে তলব করার প্রস্তুতি শুরু করেছে, তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। এদিকে, ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে জনসমাগম ও চলাচলের ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে।সরকারি সম্প্রচার মাধ্যম কান (কেএএন) জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী খোলা জায়গায় ২০০ জন এবং ঘরের ভেতরে ৫০০ জন পর্যন্ত জমায়েত করা যাবে, তবে শর্ত হলো, লোকজনকে নির্ধারিত সময়ের মধ্যে একটি সুরক্ষিত এলাকায় পৌঁছাতে হবে। একই সূত্র জানিয়েছে, এই বিধিনিষেধের মধ্যে জনসাধারণের জন্য সমুদ্র সৈকত বন্ধ রাখাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে, নির্ধারিত সময়ের মধ্যে সুরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পেলে কর্মক্ষেত্রগুলো তাদের কার্যক্রম চালু রাখতে পারবে।এদিকে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালালে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং ইসরাইলও ইরানের বিরুদ্ধে একাধিকবার পাল্টা বিমান হামলা চালায়। আরও পড়ুন:দুটি ইসরাইলি বিমানঘাঁটিতে হামলা চালাল ইরান, পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে পাল্টা হামলা ইসরাইলেরফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকেই এই অঞ্চলটি উত্তপ্ত রয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম থাকা অন্যান্য আঞ্চলিক দেশগুলোর ওপর পাল্টা হামলা চালায়। সূত্র: আনাদোলু
Go to News Site