Collector
সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু | Collector
সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
Somoy TV

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাতের আঁধারে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামের গামার বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত নিপু মিয়া কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের উসমান আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বীর বড়বাড়ীয়া গামার বিলে স্থানীয় বাসিন্দা মজিবর রহমান ও মিষ্টার মিয়ার দুটি সেচ পাম্প রয়েছে। রোববার (৭ জুন) গভীর রাতে নিপু মিয়া ওই সেচ পাম্পের জন্য টানানো বৈদ্যুতিক সার্ভিস তার চুরি করতে যান। তার কাটার একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে লাইনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় এক পথচারী বলেন, 'সকালে মাঠে যাওয়ার সময় মাটিতে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি তিনি মারা গেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।'আরও পড়ুন: বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যুসোমবার সকালে স্থানীয় পথচারীরা মরদেহটি পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুপুরের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, 'সেচ পাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে নিপু মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

Go to News Site