Somoy TV
আজ বেস্ট ফ্রেন্ড ডে বা ঘনিষ্ঠ বন্ধু দিবস। প্রতি বছর ৮ জুন বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। বন্ধু হিসেবে কোন মানুষটাকে আপনি আপনার জীবনে বেছে নেবেন, সেই অধিকার শুধু আপনার। রক্তের সম্পর্ক না হয়েও যে সম্পর্ক সব থেকে কাছের হয়ে যায়, সেটাই হলো বন্ধুত্বের সম্পর্ক। আর এই বন্ধুর মধ্যে যে হয়ে যায় সব থেকে প্রিয়, তাকেই বলা হয় বেস্ট ফ্রেন্ড বা প্রিয় বন্ধু।নিজের জীবনের প্রত্যেকটি অনুভূতির কথা বন্ধুকে বলা যায়। খারাপ হোক বা ভালো, সমস্ত মুহূর্তের কথা শেয়ার করা যায় তার সঙ্গে। জীবনে চলার পথে যদি একটি ভালো বন্ধু পাওয়া যায়, তাহলেই জীবনের চলার পথ হয়ে যায় খুবই মসৃণ। তাই এই বেস্ট ফ্রেন্ড দিবস উপলক্ষে আপনি আপনার বন্ধুকে জানান তার প্রতি আপনার ভালোবাসার কথা। আরও পড়ুন: বিশ্ব পরিবেশ দিবস আজ১৯৩৫ সালের ৮ জুন এই দিনটিকে পালন করার স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। আগস্ট মাসের প্রথম রোববার জাতীয় বন্ধুত্ব দিবস এবং ৮ জুন বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস পালন করার কথা ঘোষণা করে তারা। এই সময় এই দিনটি জনপ্রিয় না হলেও সময়ের সাথে সাথে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজ এই দিনটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্ব জুড়ে।প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই পালন করা হয় এই দিনটি। আপনার জীবনে তার ভূমিকা কতখানি, তা মনে করিয়ে দেওয়ার মাধ্যমেই আপনি পালন করতে পারেন এই দিনটি। আরও পড়ুন: চা প্রেমীদের দিন আজসারাদিনের ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিজের প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটান। চেষ্টা করুন, তার পছন্দের জিনিস তাকে উপহার দিয়ে তাকে আনন্দ দেয়ার। জানান, আপনি তাকে কতটা ভালবাসেন। এই ভাবেই একটা দিন নির্দিষ্ট করুন আপনার প্রিয় বন্ধুর জন্য।
Go to News Site