Collector
শৈলকূপায় ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন | Collector
শৈলকূপায় ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Somoy TV

শৈলকূপায় ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকূপায় ভুয়া কাগজ দিয়ে খাস জমি রেকর্ড করে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। হায়রানিমূলক মামলাটি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।সোমবার (৮ জুন) সকালে উপজেলার উত্তর মির্জাপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ভুক্তভোগী ১০টি পরিবারসহ এলাকাবাসী অংশ নেয়।সেসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী এতেম আলী, লাখি খাতুন, মীর শওকত আলী, নওশের আলী, আলমাস জোয়ার্দ্দার, নাজমুল হাসান সুজনসহ অনেকে।বক্তারা অভিযোগ করেন, ভরাট হওয়া ডাকুয়া নদীর ৩টি দাগে ৩ একর ৫৩ শতক জমি ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম বাবলু জোয়ার্দ্দার ভুয়া কাগজ দেখিয়ে রেকর্ড করে নেয়। সরকার মামলা করলে ২০০৭ সালে আদালত সরকারের পক্ষে রায়ও দেয়। কিন্তু বাবলু জোয়ার্দ্দার সেই জমি এখনও নিজের দাবি করে জমিতে থাকা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন। আরও পড়ুন: মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য নদীপাড়ে মানববন্ধনে হিজলার বাসিন্দারাএ ব্যাপারে অভিযুক্ত বাবলু জোয়ার্দার বলেন, রেকর্ড সংশোধন না হওয়া পর্যন্ত জমির মালিক আমি। তাই আমি মামলা করেছি। বাকিটা আদালত বুঝবে।

Go to News Site