Collector
আফগানিস্তানকে বিধ্বস্ত করে টেস্ট ইতিহাসে ভারতের বৃহত্তম জয় | Collector
আফগানিস্তানকে বিধ্বস্ত করে টেস্ট ইতিহাসে ভারতের বৃহত্তম জয়
Somoy TV

আফগানিস্তানকে বিধ্বস্ত করে টেস্ট ইতিহাসে ভারতের বৃহত্তম জয়

অভিষেক টেস্ট খেলতে নামা মানব সুতার প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করে আফগানিস্তানকে ফলো অনের দিকে ঠেলে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নেমে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে পর্যদুস্ত আফগানরা। তাতে ভারত পেল টেস্টে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়।সোমবার (৮ জুন) নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। রানের হিসেবে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। ম্যাচের তৃতীয় দিনেই ১৪ উইকেট শিকার করে জয় নিশ্চিত করেছে ভারত। তবে পিচ বা ভারতীয়দের বোলিংয়ের চেয়ে ব্যাটারদের শট নির্বাচনে দুর্বলতাই বড় হারের দিকে ঠেলে দিয়েছে আফগানিস্তানকে। প্রথম ইনিংসে রহমত শাহ এবং দ্বিতীয় ইনিংসে ধৈর্য হারানোর আগে সেদিকুল্লাহ আতাল যা একটু লড়াই করতে পেরেছেন।সব মিলিয়ে এটি ভারতের জন্য ছিল দারুণ একটি টেস্ট ম্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যস্ত সূচি থেকে বের হয়ে লাল বলের ফরম্যাটেও মানিয়ে নিতে পেরেছে কেএল রাহুল, শুভমান গিলরা। এক ইনিংসে ব্যাট করা ভারত কেএল রাহুল ও শুভমান গিলের সেঞ্চুরির পাশাপাশি তিন নম্বরে ব্যাট করতে নামা সাই সুদর্শন, পাঁচে নামা রিশভ পন্ত এবং ওয়াশিংটন সুন্দরের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল। গিল সর্বোচ্চ ১২৬, রাহুল ১০০, সুদর্শন এবং পন্ত ৮১ রান করেন। শেষ দিকে সুদর্শন ৫২ রানের ইনিংসে ভারত ৮ উইকেট হারিয়ে ৫৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করে।মোহাম্মদ সালেম ৬ উইকেট শিকার করেন।আরও পড়ুন: তিন নাকি চার, অজিদের সঙ্গে বাংলাদেশ কয় পেসার খেলাবে?আফগানিস্তান প্রথম ইনিংসে রহমত শাহর ৬০ রানের ইনিংসের পরও ১৫২ রানেই গুটিয়ে যায়। সুতার ৬টি এবং প্রসিধ কৃষ্ণা ৩ উইকেট শিকার করেন।ফলো অনে পড়া আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে আরও কম রানে। সুন্দর ৪ এবং যাদব ৩ উইকেট শিকার করে আফগানিস্তানকে ১১২ রানেই গুটিয়ে দেন। আতাল সর্বোচ্চ ৪২ রান করেন।এর আগে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৮ সালের অক্টোবরে রাজকোটে ইনিংস ও ২৭২ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত।

Go to News Site