Somoy TV
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর রেদুয়ান মাহমুদ (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় যমুনা নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।নিহত রেদুয়ান মাহমুদ চিকাজানী এলাকার আব্দুল আলিম মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৫ জুন) বিকেলে যমুনা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেদুয়ান নদীতে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার দুপুরে নদীতে শিশুটির লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারদেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নদীতে নিখোঁজের তিন দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Go to News Site