Collector
নানাকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী হিমি | Collector
নানাকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী হিমি
Somoy TV

নানাকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী হিমি

ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা গতকাল রোববার (৭ জুন) দুপুরে নিখোঁজ হন। এরপর অভিনেত্রী রাত ৮টার দিকে বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।সেই পোস্টে হিমি জানান, মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তার নানা হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি। আরও পড়ুন: শেলী ভাই এতটাই অসুস্থ, উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে: পামিরবেশি সময় উদ্বিগ্ন থাকতে হয়নি অভিনেত্রীকে। রাত ১২টার দিকেই জানালেন, তার নানার খোঁজ পাওয়া গিয়েছে। নিজের আগের পোস্টে আপডেট দিয়ে লেখেন, 'আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে।' আরও পড়ুন: ছোটকাকুর নতুন অভিযানে ঈদ মাতাবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারিও হিমির নানা নিখোঁজ হয়েছিলেন। মূলত তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। তাই বারবার এমন ঘটনা ঘটছে।

Go to News Site