Collector
গুরুতর আহত মালয়েশিয়া প্রবাসীর পাশে দূতাবাস, সহায়তার হাত বাড়াল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় | Collector
গুরুতর আহত মালয়েশিয়া প্রবাসীর পাশে দূতাবাস, সহায়তার হাত বাড়াল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
Somoy TV

গুরুতর আহত মালয়েশিয়া প্রবাসীর পাশে দূতাবাস, সহায়তার হাত বাড়াল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি যুবক রউফ। একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই তাকে মালয়েশিয়ার মেলাকা শহরের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে দীর্ঘদিন কোমায় থাকা রউফ বর্তমানে তার স্বাভাবিক চলাফেরা এবং কথা বলার শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। এদিকে তার এই ব্যয়বহুল চিকিৎসার খরচ মেলাতে গিয়ে দেশে থাকা পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। ইতোমধ্যে নিজেদের ভিটেমাটি ও জায়গা-জমি বিক্রি করে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় করেছে তার পরিবার, যার ফলে তারা এখন সম্পূর্ণ নিঃস্ব। এই মানবিক ও হৃদয়বিদারক বিষয়টি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি সোশ্যাল ওয়ার্কার মোহাম্মদ হৃদয় মিয়া প্রথম নজরে আনেন এবং বাংলাদেশ হাইকমিশনকে বিস্তারিত অবহিত করেন। ঘটনাটি জেনে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দ্রুত পদক্ষেপ নেন। তার বিশেষ দিকনির্দেশনায় রোববার (৭ জুন) দূতাবাসের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমান এবং প্রেস সচিব তারিকুল ইসলাম মালাকার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রউফের সার্বিক খোঁজখবর নেন। এ সময় দূতাবাসের পক্ষ থেকে রউফের চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেয়া হয়। আরও পড়ুন: বেতন না পেয়ে ভিন্ন পেশায় গিয়ে বিপাকে, মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ৩০ আহত প্রবাসীর দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ঢাকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত আর্থিক বরাদ্দের জন্য চিঠি পাঠায়। প্রবাসে দেশের একজন নাগরিকের এমন করুণ পরিস্থিতির কথা জানতে পেরে দ্রুত সাড়া দেয় মন্ত্রণালয়। রউফের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে প্রায় চার লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশে ফিরিয়ে নেয়ার পর সেখানেও সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দেয়া হয়েছে।

Go to News Site