Somoy TV
মৌলভীবাজারে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুন) রাতে তাকে গেফতার করে পুলিশ।গ্রেফতার মো. সাজু আহমেদ শোভন রংপুরের কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গত শুক্রবার (৫ জুন) রাতে বড়লেখা থানাধীন নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন সাজু আহমেদ শোভন। এ সময় তিনি মামলার বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করে তা নিষ্পত্তির আশ্বাস দেন এবং গ্রেফতারের ভয় দেখিয়ে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে তিন হাজার টাকা হাতিয়ে নেন।পরবর্তীতে রোববার (৭জুন) বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে আসামিকে দেখে ভুক্তভোগী তাকে শনাক্ত করেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা তাকে আটক করে এবং বড়লেখা থানায় খবর দেন।আরও পড়ুন: নেত্রকোনায় ভুয়া পুলিশ সেজে অপহরণ চেষ্টা, আটক ২খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র দেখান। এতে তার নামের পাশে ‘এএসপি’ পদবি লেখা ছিল। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয় সে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান।তিনি জানান, পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। এ ছাড়া তার বিরুদ্ধে আগেও একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে।এ ঘটনায় অভিযুক্তকে বড়লেখা থানায় দিয়ে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
Go to News Site