Collector
রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনিয়ো, নিশ্চিত করলেন পেরেজ | Collector
রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনিয়ো, নিশ্চিত করলেন পেরেজ
Somoy TV

রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনিয়ো, নিশ্চিত করলেন পেরেজ

রিয়াল মাদ্রিদে আবারও ফিরতে যাচ্ছেন জোসে মরিনিয়ো। ক্লাবের সভাপতি হিসেবে ফ্লোরেন্তিনো পেরেজ পুনর্নির্বাচিত হওয়ার পরই এই সম্ভাব্য প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত করেছেন। নির্বাচনী বক্তব্যে পেরেজ ইঙ্গিত দেন, নতুন মেয়াদে ক্লাবের দায়িত্বে আবারও দেখা যেতে পারে পর্তুগিজ কোচকে।পেরেজ প্রতিদ্বন্দ্বী এনরিক রিকেলমেকে পরাজিত করে অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হন। এরপর ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া বক্তব্যে তিনি বলেন, 'আমরা নির্বাচনে জিতেছি এবং শিরোপা জয়ের জন্য কাজ চালিয়ে যাব।' তিনি আরও জানান, ক্লাবের লক্ষ্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় আধিপত্য ধরে রাখা এবং ১৬তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের জন্য লড়াই করা।সবচেয়ে আলোচিত অংশ ছিল মরিনিয়োর প্রসঙ্গ। পেরেজ বলেন, 'আমরা কাজ চালিয়ে যাব যাতে রিয়াল মাদ্রিদ শিরোপা জিততে থাকে। আমরা বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে গর্বিত, এবং বিশ্বের অন্যতম সেরা কোচকে আবার স্বাগত জানাতে পেরে গর্বিত—একজন মাদ্রিদিস্টা হোসে মরিনিয়ো।'আরও পড়ুন: ৬৫ শতাংশ ভোট পেয়ে ফের রিয়ালের প্রেসিডেন্ট পেরেজজোসে মরিনিয়ো ইতিমধ্যে তিন বছরের চুক্তিতে ক্লাবে ফিরতে রাজি হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তিনি বর্তমানে বেনফিকার দায়িত্বে আছেন, যেখানে দলটি গত মৌসুমে লিগে অপরাজিত থাকলেও তৃতীয় স্থানে শেষ করে।মরিনিয়োর প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদ লা লিগা ও কোপা দেল রে জিতেছিল। নতুন করে তার প্রত্যাবর্তন হলে এটি হবে ক্লাবটির জন্য এক নতুন যুগের সূচনা। এর আগে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আলভারো আরবেলোয়া এবং জাবি আলোনসো।

Go to News Site