Somoy TV
বিশ্বকাপের শুরুর দিকে ইংল্যান্ড ফুটবল দল ক্যাম্প করবে কানসাস সিটির মিসৌরির সোপ সকার ভিলেজে। ইংল্যান্ডের এই বেজ ক্যাম্পের পাশে স্থানীয় সময় শনিবার ঘটে গেছে ভয়াবহ এক গোলাগুলির ঘটনা। এতে ৯ জন আহত হয়েছেন।তবে গোলাগুলির সময় হ্যারি কেনরা সোপ সকার ভিলেজ বা ১৫ মাইল দূরে তাদের টিম হোটেলেও ছিলেন না। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলার জন্য তারা ছিলেন ফ্লোরিডায়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিশ্বকাপের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র নেই।পুলিশ ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল ইস্ট ৭৯ স্ট্রিট এন্ড ট্রুস্ট অ্যাভিনিউ-এ পৌঁছায় এবং সেখানে একটি বড় জনসমাগম ছত্রভঙ্গ হয়ে যেতে দেখে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে আহত তিনজন নারীকে চিকিৎসা দেওয়া হয়। পরে আরও ছয়জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্বতন্ত্রভাবে হাসপাতালে চিকিৎসা নিতে যান।আরও পড়ুন: আবারও মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেনপ্রতিবেদন অনুযায়ী, এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।ইংল্যান্ড কানসাস সিটিতে যাবে আরও কয়েকদিন পরে। তারা অরল্যান্ডোয় ১০ জুন কোস্টা রিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবে। বিশ্বকাপে তাদের প্রথম গ্রুপ ম্যাচ ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে।কানসাসে কেবল ইংল্যান্ডই নয়, বিশ্বকাপের আরও কয়েকটি দল ক্যাম্প করবে। লিওনেল মেসির আর্জেন্টিনার ক্যাম্পও এই শহরে। তাদের বেস ক্যাম্পের নাম স্পোর্টিং কেসি পারফরম্যান্স সেন্টার। কানসাসে আলজেরিয়া ও নেদারল্যান্ডসের বেস ক্যাম্প যথাক্রমে ইউনিভার্সিটি অব কানসাস ও কেসি কারেন্ট ট্রেনিং সেন্টার।
Go to News Site