Collector
আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী | Collector
আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী
Somoy TV

আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী

আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন মিঠুন সাহা নামে বাংলাদেশ বার কাউন্সিলের এক আইনজীবী। বার কাউন্সিল বলছে, এভাবে ছাড় দিয়ে সেবা দেওয়া আইন পেশার নীতিমালার পরিপন্থী। মিঠুন সাহাকে তারা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।বার কাউন্সি এক বিজ্ঞপ্তি দিয়ে মিঠুন সাহাকে ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেছে। তারা মনে করছে, সাহার কার্যক্রম আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে ও জনসাধারণের আস্থা নষ্ট করেছে।সংগঠনটির সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংযুক্ত ছবিতে দেখা যায় যে, আপনি আইনজীবীর পেশাগত পোশাকের পরিবর্তে ভিন্ন একটি রাষ্ট্র আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরে অফিসে বসে আইন সেবা প্রদান করছেন। একই সঙ্গে ক্লায়েন্টদের জন্য আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আর্জেন্টিনা দলের জার্সি পরে আইনী সেবা নিতে আসলেই অর্ধেক ফি নেওয়ার বিশেষ অফার ঘোষণা করেছেন। উক্ত আচরণ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের সুস্পষ্ট লঙ্ঘন।’আরও পড়ুন: এবার ঢাকা বিভাগের সেরা শিক্ষিকা হলেন হাফিজামিঠুন সাহার কর্মকাণ্ডে আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে বার কাউন্সিল বলেছে, ‘আপনার এ ধরনের কর্মকাণ্ড আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং জনসাধারণের আস্থা নষ্ট করেছে। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে আপনাকে বার বার সতর্ক করার পরেও আপনি এহেন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যাতে করে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’কারণ দর্শানোর ব্যাপারে বলা হয়েছে, ‘...কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আইনজীবী সনদ স্থগিত করা হবে না, এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আপনাকে বলা হয়েছে।’

Go to News Site