Collector
ধরলায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান | Collector
ধরলায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান
Somoy TV

ধরলায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোর ভাইয়ের সন্ধান ২৪ ঘণ্টাতেও মেলেনি। সোমবার (৮ জুন) দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ দুই কিশোর হলো- মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা স্থানীয় মোগলহাট বাজার সংলগ্ন এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে।স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) দুপুরে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তারা তিনজনই বিপদে পড়ে। এ সময় মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীর গভীর পানিতে তলিয়ে যায়।প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেন, 'ওরা তিনজন একসাথে নদীতে নামল। চোখের পলকে স্রোত দুই ভাইকে ভাসিয়ে নিয়ে গেল। মেহেদী অনেক কষ্টে তীরে আসতে পারলেও ওদের আর পাওয়া গেল না।'ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রোববার প্রথম দিনের তল্লাশিতে নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় রাতের বেলা অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে সোমবার সকাল থেকে রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় নদীতে তল্লাশি কার্যক্রম শুরু করে।আরও পড়ুন: নীলফামারীতে পুকুরে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যুলালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, 'নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে। আমাদের ডুবুরি দল সকাল থেকে ধরলা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।'এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ দুই কিশোরের স্বজনরা ধরলা নদীর তীরে অবস্থান করছেন। সময় যত গড়াচ্ছে, পরিবারের সদস্যদের আহাজারি আর উৎকণ্ঠা তত বাড়ছে। দুই ভাইয়ের দ্রুত উদ্ধারের আশায় নদীর পাড়ে ভিড় জমিয়েছেন শত শত এলাকাবাসী।

Go to News Site