Collector
নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ | Collector
নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
Somoy TV

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৈয়বুর রহমান (৬৫) হাটোইর গ্রামের মৃত দিনা মোল্যার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে আম পাড়াকে কেন্দ্র করে তৈয়বুর রহমানের সঙ্গে প্রতিপক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুজাত, এমরান, সুমন এবং তাদের বাবা সৈয়ব আলীসহ আরও ৭-৮ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মারধরে গুরুতর আহত হন তৈয়বুর রহমান। আরও পড়ুন: তর্কের জেরে পথচারীকে ধাক্কা দিলেন মোটরসাইকেলচালক, প্রাণ গেল বাসচাপায় পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় অথবা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Go to News Site