Collector
আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর | Collector
আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
Somoy TV

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে প্রয়োজনে সরকার যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নবজাতক মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও দুদিন সময় দেয়ার কারণও জানিয়েছেন তিনি।মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপর, চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করে স্বাস্থ্য অধিদফতর। তবে রোববার (৭ জুন) বিকেল ৫টার মধ্যে এর জবাব দেয়ার নির্দেশ থাকলেও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুদিন সময় দয়া হয়। আরও পড়ুন: আমাদের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে: স্বাস্থ্যমন্ত্রী এদিকে, সোমবার (৮ জুন) সকালে সচিবালয়ে ডেঙ্গুরোগীর চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে ১ লাখ আইভি স্যালাইন প্রদান করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দেয়ার জন্য আরও দুদিন সময় দেয়া হয়েছে। এ সময় না দিলে তারা আদালতের সুবিধা নিতে পারে। এজন্য তাদের আবেদনের প্রেক্ষিতে আরও দুদিন সময় দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) তারা উত্তর দেবে। এরপর সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আরও পড়ুন: ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ বিবেচনা করেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

Go to News Site