Somoy TV
রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। রোববার (৭ জুন) অনুষ্ঠিত হওয়া প্রেসিডেনশিয়াল নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনরিক রিকুয়েলমেও পরাজয় মেনে নিয়েছেন।পেরেজ প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন ২০০০ সালে, ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। এরপর আবার আসেন ২০০৯ সালে। ২০০৯, ২০১৩, ২০১৭ ও ২০২৫ সালে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। গত ২০ বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত হওয়া নির্বাচনে পেরেজ পেলেন ২১ হাজার ৭৪১ ভোট।বার্নাব্যু স্টেডিয়ামের পাশে একটি হোটেলে পেরেজ বিজয়ের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদের (নির্বাচনের) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ফল অর্জন করেছি। এটা অসাধারণ ফল। আজ (গতকাল), রিয়াল মাদ্রিদ জিতে গেছে। আমরা বিশ্বে গণতন্ত্রের একটা উদাহরণ দেখাতে পেরেছি। আমরা ট্রফি জেতার জন্য কাজ করে যেতে থাকব। যারা অংশ নিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ। একত্রে আমাদের আরও ইতিহাস গড়া বাকি।’আরও পড়ুন: আবারও মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেনরিয়াল মাদ্রিদ ১৫টি চ্যাম্পিয়ন্স লিগের সাতটিই পেরেজের ক্ষমতায় থাকাকালে জিতেছে। লিগও জিতেছে সমানসংখ্যক। সামনের দিনগুলোতে সফলতার জন্য নির্বাচনী ইশতেহারে ইব্রাহিমা কোনাতে ও ডেনজেল ডামফ্রিসকে কেনার ঘোষণা দিয়েছিলেন তিনি। কথা বলেছেন ১৫০ মিলিয়ন ইউরো দামের এক তারকার ব্যাপারে, তবে নাম প্রকাশ করেননি।ম্যানচেস্টার সিটির আরলিং হল্যান্ড ও রদ্রিকে কেনার ঘোষণা দেওয়া প্রেসিডেন্ট প্রার্থী রিকুয়েলমে পরাজয় মেনে নিয়ে বলেছেন, ‘আমি ফ্লোরেন্তিনো পেরেজের বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানাই। একই সঙ্গে আমি সেই সব সদস্যদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের কথা শুনেছেন এবং ২০ বছর পর ভোট দেওয়ার গুরুত্ব বুঝেছেন। আমাদের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল। ক্লাব বিক্রির বিরোধিতা করা। আমরা জানি যে রিয়াল মাদ্রিদ বিক্রির জন্য নয়।’
Go to News Site