Somoy TV
আগামী ১৫ জুন থেকে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণ করবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে রোববার (৭ জুন) এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন সকাল ১০টা থেকে টাংগাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। পরদিন ১৬ জুন মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে।প্রবেশপত্র নিতে যা করতে হবেপ্রবেশপত্র নিতে, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেয়া যাবে না। আরও পড়ুন: কমছে এসএসসি-এইচএসসির বিষয় ও কর্মদিবসবোর্ড আরও জানিয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর তিনি তার কেন্দ্রের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে তা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন। প্রবেশপত্রে ত্রুটি থাকলে সংশোধনের সুযোগএদিকে, প্রবেশপত্র যাচাইয়ের পর যদি কোনো প্রকার ত্রুটি, কম বা বেশি দেখা গেলে তা অবশ্যই আগামী ১৮ জুন থেকে ২৫ জুনের মধ্যে সংশোধন করিয়ে নিতে হবে। এজন্য নির্ধারিত ছক অনুযায়ী উপ পরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করালে পরীক্ষায় কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাই দায়ী থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Go to News Site