Somoy TV
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে আরেক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।সোমবার (৮ জুন) এক বিবৃতিতে আইডিএফ বলেছে, এই হুমকি প্রতিহত করতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইডিএফ। টাইমস অব ইসরাইলে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে দক্ষিণ ইসরাইলের বিয়ারশেবা এবং আশপাশের এলাকায় নতুন করে সাইরেনের শব্দ শোনা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেরুজালেম, বিয়ারশেবা এবং তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরসহ দেশটির বিস্তীর্ণ এলাকা জুড়ে সতকর্তামূলক শব্দ বাজছে। আরও পড়ুন: ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইসরাইলজুড়ে সতর্কতা সাইরেন আইডিএফ জানিয়েছে, রোববার রাতে ইসরাইলি বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এরপরই ইরান থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর আগে রোববার রাতে লেবাননে অব্যাহত হামলার জবাবে যুদ্ধবিরতির মধ্যে প্রায় দুই মাস পর ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।এদিকে আইডিএফ বলেছে, ইয়েমেন থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। আরও পড়ুন: ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল: আইআরজিসি দ্য টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরাইলের আশপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। আইডিএফ আরও বলেছে, পরিস্থিতি মূল্যায়নের পর দেশজুড়ে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেয়া হয়েছে। ইসরাইলে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত হয়েছে বা কোনো আঘাত হানার খবর তারা পায়নি। সংস্থাটি জানায়, আশ্রয় নিতে যাওয়ার পথে পড়ে যাওয়া এক ব্যক্তির চিকিৎসা চলছে।
Go to News Site