Collector
শার্শায় পুলিশ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেয়ার মামলা | Collector
শার্শায় পুলিশ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেয়ার মামলা
Somoy TV

শার্শায় পুলিশ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেয়ার মামলা

যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীকে ঘেরাও করে মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে জুয়েল নামে এক পুলিশ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।রোববার (৭ জুন) বিকেলে যশোর আদালতে মামলাটি করেন শ্যামলগাছী গ্রামের ব্যবসায়ী পিন্টু রহমান। আসামি পুলিশ সদস্য জুয়েল যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের মশিয়ার রহমানের ছেলে। এ মামলার অন্য আসামিরা হলেন: একই গ্রামের আব্দুল বারেক, শফিয়ার রহমান, তহিদুল ইসলাম ও মশিয়ার রহমান। আরও পড়ুন: রাজধানীতে ডিবি পরিচয়ে স্বর্ণ ও টাকা ছিনতাই, গ্রেফতার ৯ মামলার অভিযোগ আমলে নিয়ে বিচারক সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার এজাহারে বাদী মিন্টু উল্লেখ করেন, তিনি একজন সাধারণ ব্যবসায়ী। আসামিদের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় তাদের সঙ্গে তার পূর্বশত্রুতা তৈরি হয়। এর জেরে গত ২৯ মে বিকেল সাড়ে ৩টার দিকে শার্শার শ্যামলগাছী গেট মোড়ে তিনি অবস্থান করার সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘিরে ফেলে। এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে সশস্ত্র অবস্থায় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তার পকেটে থাকা নগদ ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। আরও পড়ুন: রাজধানীতে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই এর আগে, গত সপ্তাহে শার্শার বাসিন্দা ট্যুরিস্ট পুলিশ সদস্য উজ্জলের মারধরের ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে ৪ জুন আরেকটি মামলা হয়। ওই মামলাটি করেন পুলিশ সদস্য জুয়েলের ছোট ভাই রয়েল। তার দুই দিন আগে ২ জুন করা আরেকটি মামলায় বিএনপি নেতা মিন্টুর ভাই পিন্টু বাদী হন। তবে এসব মামলা শার্শা থানা আমলে নেয়নি বলেও অভিযোগ রয়েছে।

Go to News Site