Somoy TV
বর্তমানে শুধু বড়দের নয়, শিশুদের মধ্যেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। সময়মতো লক্ষণগুলো শনাক্ত করতে পারলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয় এবং জটিলতা এড়ানো যায়। তাই অভিভাবকদের উচিত শিশুদের কিছু গুরুত্বপূর্ণ উপসর্গের দিকে নজর রাখা।দেখে নিন শিশুদের ডায়াবেটিস হলে যেসব লক্ষ দেখে বুঝবেন-১. বারবার পিপাসা লাগা: শিশু যদি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পানি পান করতে চায় এবং বারবার তৃষ্ণার কথা বলে, তাহলে এটি ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।২. ঘন ঘন প্রস্রাব হওয়া: রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে। ফলে শিশু ঘন ঘন প্রস্রাব করতে পারে, এমনকি রাতে বিছানা ভিজিয়েও ফেলতে পারে। আরও পড়ুন: বাসায় বাচ্চা রেখে কর্মক্ষেত্রে যাচ্ছেন? দেখুন ৫ সতর্কতা৩. অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া: পর্যাপ্ত খাবার খাওয়ার পরও যদি শিশুর ওজন দ্রুত কমতে থাকে, তাহলে তা উদ্বেগের কারণ হতে পারে। শরীর যখন গ্লুকোজ ব্যবহার করতে পারে না, তখন শক্তির জন্য চর্বি ও পেশি ভাঙতে শুরু করে।৪. অতিরিক্ত ক্ষুধা লাগা: ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের অনেক সময় বারবার ক্ষুধা লাগে। কারণ খাবার থেকে পাওয়া গ্লুকোজ শরীরের কোষে পৌঁছাতে না পারায় শরীর পর্যাপ্ত শক্তি পায় না।৫. ক্লান্তি ও দুর্বলতা: শিশু যদি সবসময় ক্লান্ত থাকে, খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলে বা দুর্বল অনুভব করে, তাহলে এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। আরও পড়ুন: শিশুর স্মার্টফোন আসক্তি কতটা ভয়ংকর?কখন চিকিৎসকের কাছে যাবেন?উপরের এক বা একাধিক লক্ষণ দেখা দিলে দ্রুত শিশু বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন। রক্তে শর্করা পরীক্ষা করে ডায়াবেটিস আছে কি না তা নিশ্চিত হওয়া যায়। দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা শিশুর সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Go to News Site