Collector
নৌকায় ওঠা নিয়ে সরকারি কর্মকর্তাকে মারধর | Collector
নৌকায় ওঠা নিয়ে সরকারি কর্মকর্তাকে মারধর
Jagonews24

নৌকায় ওঠা নিয়ে সরকারি কর্মকর্তাকে মারধর

গাইবান্ধার ফুলছড়ি বালাসী নৌ-ঘাটে নৌকায় ওঠাকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন একজন সরকারি কর্মকর্তা। তাকে রক্ষায় এগিয়ে হামলার শিকার হয়েছেন আরও একজন সরকারি কর্মচারী। সোমবার (৮ জুন) সকালে ঘাটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কুড়িগ্রামের রাজিবপুরে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রথম শ্রেণির চালক আবুল কাশেম (৫৪)। অভিযোগ সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বালাসী ঘাটে যান মোবারক হোসেন। সেখানে একটি নৌকায় ওঠার পর কয়েকজন ব্যক্তি তাকে ওই নৌকা থেকে নেমে অন্য একটি নৌকা ভাড়া নেওয়ার জন্য চাপ দেন। কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় দেলোয়ার হোসেন দেলো, মনির হোসেন ও আজাদুল মিয়া নামের তিন ব্যক্তি মোবারক হোসেনকে মারধর করেন। তাকে রক্ষা করতে এগিয়ে আসায় আরেক কর্মকর্তা আবুল কাশেমও মারধরের শিকার হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। এ বিষয়ে মোবারক হোসেন বলেন, ‘আমি নৌকায় ওঠার পর আমাকে অন্য নৌকা ভাড়া করতে বলা হয়। কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন। আমার পরিচয় দেওয়ার পরও হামলা থামেনি।’ স্থানীয়রা জানান, বালাসী ঘাটে নৌকা পরিচালনা ও যাত্রী পারাপার নিয়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও আধিপত্যের অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রশাসন ঘাট সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। অভিযুক্ত তিন ব্যক্তির ব্যবহৃত ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ার আল শামীম/এসআর/জেআইএম

Go to News Site