Jagonews24
গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে সিহাবুল ইসলাম (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৮ জুন) রাত আটটার দিকে শহরের দুই নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিহাবুল ইসলাম গাইবান্ধা শহরের কালিবাড়ী পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে। আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জের শীতলপুর গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আটটার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস গাইবান্ধা স্টেশন ক্রস করে বগুড়া যাওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে সিহাবুল লাফিয়ে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা তনু হত্যা মামলা / সাবেক দুই সেনাসদস্য গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ আবু বক্কর সিদ্দিক জানান, সিহাবুল মানসিক সমস্যায় ভুগছিলেন। সন্ধ্যায় বাসা থেকে বের হন। পরে জানতে পারেন সিহাবুল আত্মহত্যা করেছেন। গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি (উপ-পরিদর্শক) সাহেব গণি বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আনোয়ার আল শামীম/কেএসআর
Go to News Site