Collector
Giriş Yap
নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক | Collector
নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকা থেকে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত নয়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. করিম (৩০)। তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালি থাকতেন বলে পুলিশ জানিয়েছে। তার বাবার নাম রফিক। আরও পড়ুন নোয়াখালীতে ‘জামায়াত কর্মী’র কোমরে মিললো তিনটি বিদেশি পিস্তল তনু হত্যা মামলা / সাবেক দুই সেনাসদস্য গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে নয়টার দিকে শহরের ছোটবাজার এলাকায় সিলেট বেকারের সামনে করিম নামের ওই যুবক ঘোরাফেরা করছিলেন। তার কথাবার্তা ঘোরাঘুরি সন্দেহ হওয়ায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে বাসে করে নেত্রকোনায় আসেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকার বলেন, আটক ব্যক্তির পরিচয় ও অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি রোহিঙ্গা নাগরিক। তার কথাবার্তা স্পষ্ট বোঝা যাচ্ছে না, জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এইচ এম কামাল/কেএসআর

Go to News Site