Collector
Giriş Yap
ত্বকী হত্যায় বিচারহীনতার ১৫৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন | Collector
ত্বকী হত্যায় বিচারহীনতার ১৫৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন

ত্বকী হত্যায় বিচারহীনতার ১৫৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় বিচারহীনতার ১৫৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই আলোক প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, আমাদের বিচারব্যবস্থা এখনো পুরোপুরি প্রধানমন্ত্রী নির্ভর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন তাই ত্বকী হত্যার বিচার সাড়ে ১১ বছর বন্ধ, প্রধানমন্ত্রী তারেক রহমান চেয়েছেন বলে রামিছা হত্যার বিচার ১৯ দিনে সম্পন্ন। এটি কোনো স্বাধীন বিচারব্যবস্থা নয়, সরকার নিয়ন্ত্রিত বিচারব্যবস্থা। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও আমরা দেশে একটি বিচারব্যবস্থা তৈরি করতে পারিনি। এত বছরে দেশে কোনো সরকারই তা চায়নি। সরকারগুলো চেয়েছে বিচারব্যবস্থাকে কেবল ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার বানাতে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাককে আলাদা করা না গেলে এই বিচারব্যবস্থায় জনগণের লাভ হবে না। আরও পড়ুন তনু হত্যা মামলা / সাবেক দুই সেনাসদস্য গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ নোয়াখালীতে ‘জামায়াত কর্মী’র কোমরে মিললো তিনটি বিদেশি পিস্তল রফিউর রাব্বি আরও বলেন, এ পর্যন্ত ১০৪ বার ধার্য তারিখ অতিবাহিত হলেও অভিযোগপত্র আদালতে জমা পড়েনি। শেখ হাসিনার শাসনামলে ত্বকীর ঘাতকরা বীরদর্পে সারা শহর দাপিয়ে বেরিয়েছে। এখন ঘাতকরা পালিয়ে গেলেও সে ঘাতকের ছবি নিয়ে দুর্বৃত্তরা এখনো মিছিল করে। প্রশাসন তখনো ঘাতকদের বিরুদ্ধে ছিল না, এখনো প্রশাসন তাদের ব্যপারে নিরব। দুর্বৃত্ত লালনের পথ থেকে কোনো সরকারই বেরিয়ে আসতে পারছে না। এসময় বক্তারা দ্রুত ত্বকী হত্যার বিচার দাবি করেন। ১৪ বছর আগে সংঘটিত সাগর-রুনি হত্যা ও ১০ বছর আগে সংঘটিত তনু হত্যাসহ নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা নিহত সব হত্যার বিচার দাবি করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ। সংগঠনটির সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ। ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেফতারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।মোবাশ্বির শ্রাবণ/কেএসআর

Go to News Site