Collector
Giriş Yap
ধরলায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর ভেসে উঠলো বড় ভাইয়ের মরদেহ | Collector
ধরলায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর ভেসে উঠলো বড় ভাইয়ের মরদেহ

ধরলায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর ভেসে উঠলো বড় ভাইয়ের মরদেহ

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই সহোদরের মধ্যে বড় ভাই সাব্বির আহমেদের (১৬) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর সোমবার (৮ জুন) সন্ধ্যায় ধরলা নদীর ছয় মাথা এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ছোট ভাই শাওন আহমেদ (১৪)। সাব্বির আহমেদ ও শাওন আহমেদ সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে। সাব্বির স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এবং শাওন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে সাব্বির, শাওন ও তাদের বন্ধু মেহেদী হাসান (১৭) মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা তিনজনই তলিয়ে যেতে থাকে। এ সময় মেহেদী কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির ও শাওন স্রোতের তোড়ে নিখোঁজ হয়। মেহেদী একই এলাকার আজিজুল হকের ছেলে। আরও পড়ুন ধরলায় গোসলে নেমে দুই ভাই নিখোঁজ ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নেয়। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় ধরলা নদীর ছয় মাথা এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে সেটি নিখোঁজ সাব্বির আহমেদের মরদেহ বলে শনাক্ত করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুর আলম জানান, দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে আসছেন। নিখোঁজ শাওন আহমেদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। মহসীন ইসলাম শাওন/কেএসআর

Go to News Site