Collector
Giriş Yap
নোয়াখালীতে ‘জামায়াত কর্মী’র কোমরে মিললো তিনটি বিদেশি পিস্তল | Collector
নোয়াখালীতে ‘জামায়াত কর্মী’র কোমরে মিললো তিনটি বিদেশি পিস্তল

নোয়াখালীতে ‘জামায়াত কর্মী’র কোমরে মিললো তিনটি বিদেশি পিস্তল

নোয়াখালীর বেগমগঞ্জে মো. রহিম (২১) নামের এক যুবকের কোমর থেকে ম্যাগাজিনসহ তিনটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। রহিম স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয়দের।   সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নুর জামে মসজিদের সামনের চেকপোস্টে তাকে আটক করা হয়। এরপর তল্লাসি চালিয়ে এসব পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। মো. রহিম গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আরও পড়ুন তনু হত্যা মামলা / সাবেক দুই সেনাসদস্য গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, বিশেষ অভিযান চলাকালে মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রমের সময় রাহিমকে থামানো হয়। এ সময় আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। অস্ত্রসহ আটক রহিম স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন স্থানীয়রা। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনী কার্যক্রমে যুক্ত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা জামায়াতের আমির মোহাম্মদ ইসহাক খন্দকার জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। এই প্রথম আপনার থেকে শুনলাম। বিস্তারিত খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবে।ইকবাল হোসেন মজনু/কেএসআর

Go to News Site