Collector
Giriş Yap
চট্টগ্রামে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ইউএই শ্রমিকদল নেতার | Collector
চট্টগ্রামে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ইউএই শ্রমিকদল নেতার

চট্টগ্রামে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ইউএই শ্রমিকদল নেতার

চট্টগ্রামে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম এরশাদুল আলম। তিনি ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদেও ছিলেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এস এম এরশাদুল আলম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহছেন আউলিয়া দরবারের খাদেমবাড়ি এলাকার বাসিন্দা। স্বজন ও দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এরশাদুল আলম। পরে তাকে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউএই শ্রমিকদলের নেতারা জানান, প্রায় তিন মাস আগে ছুটি কাটাতে দেশে এসেছিলেন এরশাদুল। ছুটি শেষে তার সংযুক্ত আরব আমিরাতে ফেরার কথা ছিল। সহকর্মীরা বলেন, এরশাদুল আলম একজন দক্ষ সংগঠক ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তার মৃত্যুতে ইউএইতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে ইউএই শ্রমিকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। এমআরএএইচ/এমএমকে

Go to News Site